দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন নৌপথ দিয়ে যাওয়ার সময় সমুদ্রের মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে দাবি করেছে আইআরজিসি। গত ২৪ ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো রাডার ও নৌচলাচল ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল। পরে জাহাজগুলো প্রণালির দক্ষিণ তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে দাবি করেছে বাহিনীটি।
এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায়। তবে আগুন লাগার কারণ কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।
সংস্থাটি জানায়, অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা এ খবর পেয়েছে। আগুনে জ্বলতে থাকা জাহাজটি ওমানের খাসাব উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল বা প্রায় ১৭ কিলোমিটার উত্তরে দেখা গেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জলপথটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। অনুমতি ছাড়া এ প্রণালি দিয়ে চলাচলের অভিযোগে বিভিন্ন জাহাজে হামলাও চালিয়েছে দেশটি।
এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।
সূত্র: আরব নিউজ
/অ